মৎস্য-প্রাণিসম্পদ খাতে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অর্থ আনার উদ্যোগ

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে আরও সক্ষম করে তুলতে আন্তর্জাতিক অর্থায়নের সুযোগ কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

সমঝোতার আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের কর্মকর্তা-কর্মচারীদের জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহায়তা এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে প্রকল্পের অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে আইসিসিসিএডি।

সচিবালয়ে সমঝোতা স্মারক সই

রবিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ও সহযোগিতা অনুবিভাগের যুগ্মসচিব বেবী রাণী কর্মকার এবং আইসিসিসিএডির রিসার্চ অ্যান্ড পলিসি অ্যাডভাইজার ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।

সচিব বলেন, জলবায়ু পরিবর্তন মৎস্য ও প্রাণিসম্পদ খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তাই সমঝোতা স্মারকটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এর আওতায় নেয়া কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে খাত দুটিতে কার্যকর অবদান রাখতে হবে।

তিনি মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-অধিদপ্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার সর্বোচ্চ সুবিধা নেয়ার আহ্বান জানান।

আন্তর্জাতিক জলবায়ু তহবিলে নজর

সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো জলবায়ু অর্থায়ন। এর আওতায় গ্রিন ক্লাইমেট ফান্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক অর্থায়নকারী প্রতিষ্ঠানের কাছ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের জন্য প্রকল্প প্রণয়ন এবং অর্থায়নের সুযোগ কাজে লাগাতে সহযোগিতা করবে আইসিসিসিএডি।

এ ছাড়া মন্ত্রণালয়, অধিদপ্তর ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর জলবায়ু পরিবর্তন বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে সক্ষমতা বাড়াতেও কাজ করবে সংস্থাটি।

মন্ত্রণালয়ের নীতি, কর্মসূচি ও কার্যক্রমে জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত বিষয়গুলোকে মূলধারায় যুক্ত করতে কারিগরি সহায়তা দেয়ার বিষয়টিও সমঝোতায় রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ফোরাম ও নীতিসংলাপে মন্ত্রণালয়ের অংশগ্রহণ ও নেতৃত্ব আরও জোরদার করতেও সহযোগিতা করা হবে।

কপ সম্মেলনের প্রস্তুতিতেও প্রশিক্ষণ

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ)-এ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেয়ার বিষয়টিও সমঝোতায় রাখা হয়েছে।

এর ফলে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রস্তুতি ও অংশগ্রহণের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

দেলোয়ার হোসেন বলেন, এই উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়নের সুযোগ কাজে লাগানোর নতুন সম্ভাবনা তৈরি হবে। সমন্বিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমঝোতা স্মারকটি সফলভাবে বাস্তবায়িত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের মো. মীর হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলুফা আক্তার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিকল্পনা ও মূল্যায়ন কোষের চিফ ড. মো. হাবিবুর রহমান এবং আইসিসিসিএডির ব্যবস্থাপনা পরিচালক সাকিব হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু মোকাবিলায় সরকারের অগ্রাধিকার নবায়নযোগ্য জ্বালানি

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বুধবার...
জলবায়ু পরিবর্তন
0
minutes

খাদ্য অপচয় যেভাবে পৃথিবীর ভারসাম্য নষ্ট করছে

একদিকে বিশ্বের কোটি কোটি মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছে না, অন্যদিকে প্রতিদিন বিপুল পরিমাণ খাবার চলে যাচ্ছে ডাস্টবিনে। এটি শুধু খাবারের অপচয় নয়; এর সঙ্গে...
জলবায়ু পরিবর্তন
0
minutes

সেপ্টেম্বরেই দিল্লিতে ২৫ বছরের রেকর্ড ঠান্ডা, আগাম শীত কি আসছে?

সেপ্টেম্বরের শেষ সপ্তাহ। সাধারণত এ সময় ভারতের রাজধানী দিল্লিতে শীতের অনুভূতি পাওয়ার কথা নয়। অথচ গত রবিবার (২৭ সেপ্টেম্বর) শহরটির সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে...
জলবায়ু পরিবর্তন
0
minutes

সুপার এল নিনোর ভয়াবহ পূর্বাভাস: বাংলাদেশে ৬০০, বিশ্বজুড়ে সাড়ে ৪ লাখের...

শক্তিশালী ‘সুপার এল নিনো’র প্রভাবে আগামী ছয় মাসে বিশ্বজুড়ে অতিরিক্ত ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে নতুন এক বিশ্লেষণে আশঙ্কা করা...
জলবায়ু পরিবর্তন
0
minutes
spot_imgspot_img