বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে এ সতর্কবার্তা জারি করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উড়িষ্যা এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরও পড়ুন

নেপালে বন্যা-হিমবাহ ধসের পর কোকিলের নীরবতা, কী বার্তা দিচ্ছে প্রকৃতি?

হিমালয় অঞ্চলে হিমবাহ ধস এবং এর জেরে গত ২৬ আগস্ট নেপালে ঘটে যাওয়া প্রলয়ংকরী বন্যা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক পরিণতির আশঙ্কাকে যেন বাস্তবতায় রূপ দিয়েছে।...
জলবায়ু পরিবর্তন
0
minutes

২৬৪ বছর ধরে দাঁড়িয়ে থাকা মৃত প্রবাল: সেন্টমার্টিনের বুকে ১৭৬২ সালের...

সেন্টমার্টিনের দক্ষিণ, পশ্চিম ও পূর্ব উপকূলে আজও দাঁড়িয়ে আছে শত শত মৃত প্রবাল। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, জোয়ার-জলোচ্ছ্বাসের আঘাত সহ্য করে তারা যেন বহন...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes

আগামী ২৪–৩৬ ঘণ্টায় ৬৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা

দেশের উত্তরাঞ্চল দিয়ে শুরু হওয়া বৃষ্টি আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টায় সারাদেশে ছড়িয়ে পড়তে পারে। রাত থেকেই উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে, যা...
জলবায়ু পরিবর্তন
0
minutes

তিন মাসের আবহাওয়ায় স্বস্তি-অস্বস্তি: বৃষ্টি কম, তাপপ্রবাহ বৃদ্ধি ও ৬টি লঘুচাপের...

সেপ্টেম্বর থেকে নভেম্বর, আগামী তিন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। তবে এ সময় বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা...
জলবায়ু পরিবর্তন
0
minutes
spot_imgspot_img