গৌরনদীতে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি হচ্ছে প্রকাশ্যে, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। প্রকাশ্যে এসব জাল বিক্রি হলেও কার্যকর নজরদারি ও অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার টরকী, বাটাজোর, সরিকল ও খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারের বিভিন্ন সুতা ও জালের দোকানে চায়না দুয়ারী জাল বিক্রি হচ্ছে। স্থানীয় অসাধু জেলেরা এসব জাল কিনে খাল-বিল ও জলাশয়ে ব্যবহার করছেন। এতে দেশীয় মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণীও আটকা পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, বাজারের দোকানগুলোতে প্রকাশ্যে নিষিদ্ধ জাল বিক্রি হলেও মৎস্য দপ্তরের নিয়মিত অভিযান দেখা যাচ্ছে না। ফলে বিক্রেতারা বাধাহীনভাবে এসব জাল বিক্রি করছেন।

তাদের দাবি, শুধু জেলেদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধ করা সম্ভব নয়। জালের উৎপাদন, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বাজারগুলোতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান তারা।

গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক বলেন, চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে বাজারগুলোতে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়েও অভিযান অব্যাহত রয়েছে। কোথাও জাল বিক্রির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে সেখানে অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, চায়না দুয়ারী জালের বিস্তার রোধে মৎস্য দপ্তর মাঠপর্যায়ে কাজ করছে। নিষিদ্ধ জাল বিক্রি করা দোকানগুলোতে অভিযান পরিচালনার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ

আরও পড়ুন

সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরি, তদন্তের পর ব্যবস্থা: পরিবেশমন্ত্রী

গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এ ঘটনায় যারা দায়ী থাকবেন,...
সারাদেশ
0
minutes

গারো পাহাড়ে আটকা ১৩৫ হাতি, করিডর চালুর পরিকল্পনা পরিবেশমন্ত্রীর

মেঘালয় থেকে আসা প্রায় ১৩০ থেকে ১৩৫টি বন্যহাতি সীমান্তের কাঁটাতারের বেড়ার কারণে নিজ দেশে ফিরতে পারছে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

পরিযায়ী পাখির আবাসস্থল ও বিচরণক্ষেত্র সংরক্ষণ, শিকার ও পাচার বন্ধ এবং জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব পরিযায়ী পাখি দিবস। শনিবার সকাল...
সারাদেশ
0
minutes

বাকৃবির গবেষণায় নতুন প্রযুক্তি: মিলবে পুষ্টিগুণসমৃদ্ধ ব্রয়লার মাংস

ব্রয়লার মুরগির উৎপাদনে অ্যান্টিবায়োটিক, কৃত্রিম মেডিসিন, ভিটামিন ও গ্রোথ প্রমোটরের ব্যবহার কমিয়ে উদ্ভিদভিত্তিক বিকল্প ব্যবহারের প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes
spot_imgspot_img