বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়

রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বায়ুদূষণে বিশ্বের ১২২টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। সকাল সাড়ে আটটার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, ঢাকার বায়ুমানের সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-এএকিউআই) ছিল ১৬৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

আইকিউএয়ার নিয়মিত বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মান পর্যবেক্ষণ ও প্রকাশ করে। তাদের লাইভ সূচক থেকে একটি শহরের বাতাস কতটা দূষিত বা নির্মল, সে সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং প্রয়োজনীয় সতর্কতা জারি করা হয়।

আজ রাজধানীর কয়েকটি এলাকায় বায়ুদূষণের মাত্রা তুলনামূলক বেশি দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে দূষিত ছিল ধানমন্ডি, যেখানে এএকিউআই ছিল ১৭৯। এরপর রয়েছে বারিধারা পার্ক রোড ও আগারগাঁও—উভয় এলাকার বায়ুমান ছিল ১৭১। এছাড়া বেচারাম দেউড়ীতে ১৬৯, মিরপুরের শেওড়াপাড়ায় ১৬৬, গুলশানের বে’জ এইজ ওয়াটারে ১৬৫, উত্তর বাড্ডার আবদুল্লাহবাগে ১৬৫, গুলশান লেক পার্কে ১৬৪ এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ১৫৭ এএকিউআই রেকর্ড করা হয়েছে।

সাধারণত এপ্রিলের পর থেকে ঢাকার বাতাসের মান কিছুটা উন্নত হতে শুরু করে। বিশেষ করে বৃষ্টি হলে বায়ুর মান দ্রুত ভালো হয়। তবে এপ্রিল শেষ হয়ে মে মাস শুরু হলেও এবার দূষণের মাত্রায় তেমন উন্নতি দেখা যাচ্ছে না।

এ পরিস্থিতিতে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মতে, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। একই সঙ্গে খোলা পরিবেশে ব্যায়াম না করা এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

জমানো টাকা দিয়ে একাই নদী পরিষ্কার, মুগ্ধ হয়ে চাকরির প্রস্তাব নেদারল্যান্ডসের...

দূষণে বিপর্যস্ত একটি নদী পরিষ্কারের উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ২১ বছর বয়সী এক ভারতীয় তরুণ এবার নেদারল্যান্ডসভিত্তিক একটি পরিবেশবিষয়ক প্রতিষ্ঠানে কাজের প্রস্তাব...
দূষণ ও দখল
0
minutes

শত শত কেজি কচ্ছপ উদ্ধার, তবু নোয়াখালীতে বন্ধ হয়নি অবৈধ ব্যবসা

নোয়াখালীতে কচ্ছপ পাচার ও অবৈধ বেচাকেনার বিরুদ্ধে গত প্রায় পাঁচ বছর ধরে কাজ করছে বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন Animal Rights BD-64। সংগঠনটির দাবি, কচ্ছপ পাচার...
জাতীয়
0
minutes

মালয়েশিয়ার সারাওয়াকে দাবানলের ধোঁয়া, সেরিয়ানে জরুরি অবস্থা

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সেরিয়ান জেলায় দাবানলের ধোঁয়ায় বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইন্দোনেশিয়ার সীমান্তবর্তী এলাকায়...
দূষণ ও দখল
0
minutes

বাঁশির সুর নয়, বুদ্ধের ডাকে ছুটে আসে হাজারো পাখি

হ্যামিলনের বাঁশিওয়ালার গল্পে বাঁশির সুর শুনে শহরের সব ইঁদুর ছুটে এসেছিল। তবে সিরাজগঞ্জের কামারখন্দে দেখা মেলে ভিন্ন এক ‘বাঁশিওয়ালার’। তার হাতে নেই কোনো বাঁশি,...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes
spot_imgspot_img